রবিবার, ২২ নভেম্বর, ২০০৯

শুরু হলো ত্বাসিনের ব্লগ

.
আমি ত্বাসিন।
এক দুই করে দেখতে দেখতে চলে এলো আমার জীবনের আর একটি নতুন বছরের প্রথম দিন।
হ্যাঁ ঠিকই ধরেছেন, আজ আমার জন্মদিন।
এই দিনকে স্মরনীয় করে রাখার জন্যই আজ যাত্রা শুরু করলো আমার এই নতুন ব্লগ।

আমার প্রথম ব্লগ লেখা শুরু প্রথম আলো ব্লগে। প্রথম আলো ব্লগের আমার পাতায় মন চাইলে একবার ঘুরে আসতে পারেন।
প্রথম আলোর আমার পাতাটির মতো এই ব্লগটিও তৈরি করে দিয়েছেন আমার মা-বাবা। কারণটা বুঝতেই পারছেন, আমি তো এখনও অনেক ছোট। এই জানুয়ারীতে দ্বিতীয় শ্রেণীতে উঠবো আশা করছি।

আমার একটা ব্যক্তিগত সাইটও আছে। আমার ছোটবেলার ছবি আর ভিডিও দিয়ে তৈরি করা এই সাইটটিও দেখে আসতে পারেন একবার।

সবাইকে শুভেচ্ছা আর শুভকামনা জানিয়ে শুরু করছি। আর ভাল থাকার প্রত্যাশায় শুভ ব্লগিং...
.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন